বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর মধ্যে ব্লগার অন্যতম। ব্লগার গুগলের এবং ফ্রি হওয়ার কারণে ব্লগার সিএমএস ব্যবহারকারীর সংখ্য দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও ব্লগার জনপ্রিয় হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে মোবাইল স্পীড।
ওয়ার্ডপ্রস এডভান্স এবং অনেক ফিচার সম্পন্ন হওয়ার কারণে ওয়ার্ডপ্রেসে পার্মালিংক নিজেদের ইচ্ছে মত করা যায় কিন্তু ব্লগারে সেটা সম্ভব নয়। ব্লগারে কাস্টম পার্মালিংক এড করা গেলেও বাই ডিফল্ট সেখানে তারিখ এড থাকে।
বর্তমানে অনেক ব্লগার তাদের ব্লগার পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ করতে চান কিন্তু পারেন না। আজকের আর্টিকেল টি তাদের জন্য। আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ করবেন।
নিচের পদ্ধতি গুলো সঠিক ভাবে অনুসরণ করলে আপনি খুব সহজে আপনার ব্লগ পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ করে ইউআরএল কে একটি ইউজার ফ্রেন্ডলি লুক দিতে পারবেন।
ইউআরএল থেকে তারিখ রিমুভ এর পাশাপাশি এর ভালো দিক ও খারাপ দিক সম্পর্কেও আমি আর্টিকেলে আলোচনা করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
উপরের ছবি টি একটি পোস্ট ইউআরএল এর। প্রত্যেক টি পোস্ট এর ইউআরএল সাধারণত ২ টি অংশে বিভক্ত থাকে। প্রথম অংশে ডোমেইন নাম, এবং পরের অংশে পার্মালিংকস। এখানে ekai100.co হচ্ছে ডোমেইন নাম এবং "/" এর পরের অংশ টি হচ্ছে পার্মালিংক।পার্মালিংক এ খেয়াল করলে দেখতে পারবেন ২০২২/০৩ নামে একটি অংশ আছে, অর্থাৎ পোস্ট টি ২০২২ সালের মার্চ মাসে করা হয়েছে। উদাহরুণ স্বরুপ, যদি কোন পোস্টের পার্মালিংক এ ২০২১/১২ থাকে তাহলে পোস্ট টি ২০২১ সালের ডিসেম্বর মাসে করা হয়েছে।
সার্চ কনসোলে সিটিআর (Click-through rate) কমে যাওয়ার কারনে পার্মালিংক এর তারিখ একটা ইফেক্ট ফেলে। কারণ অনেক ইন্টারনেট ইউজার সার্চ ফলাফলে আসার পর ও তারিখ দেখে নতুন পোস্ট ভেবে ওই আর্টিকেল স্কিপ করে যায়।
আপনি যদি ইউআরএল ইউজার ফ্রেন্ডলি ও এভারগ্রীন করতে চান তাহলে সার্চ কনসোল থেকে তারিখ রিমুভ এর কোন বিকম্প নেই। তবে ভালো দিকের পাশাপাশি এর কিছু খারাপ দিকও রয়েছে, এটা এসইও তে ইফেক্ট ফেলবে যা আপনার অর্গানিক ট্রাফিক কমিয়ে দিতে পারে।
পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ এর ভালো দিক
- পোস্ট ইউআরএল কে এভারগ্রীন করে এবং কেউ পাবলিশ এর তারিখ দেখতে পারে না।
- ইউআরএল কে অনেকটা ছোট করে, যা অন-পেজ এসইও এর জন্য ভালো।
- ইউআরএল টি সহজে মনে রাখা যায় এবং খুব সহজেই সোসাল মিডিয়া বা অন্যদের সাথে শেয়ার করা যায়।
পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ এর খারাপ দিক
- শেয়ার করা সব পোস্ট "404 Not Found" দেখাবে, যা ব্যাড ইউজার এক্সপেরিয়েন্স।
- সার্চ কনসোল পূনরায় নতুন ইউআরএল ক্রল করবে, এতে পোস্ট র্যাংকিং হারাবে।
- ওয়েবসাইটের ট্রাফিক কমে যাবে। যা আর্ণিং এ বড় ইফেক্ট ফেলবে।
ব্লাগার পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ করবেন যেভাবে?
FAQs
এই পদ্ধতি টি সিএসএস নাকি জাভাস্ক্রিপ্ট পদ্ধতি?
ব্লাগার পোস্ট ইউআরএল থেকে তারিখ রিমুভ পদ্ধতি টি জাভাস্ক্রিপ্ট পদ্ধতি।
শর্ট ইউআরএল কেন গুরুত্বপূর্ণ?
শর্ট ইউআরএল খুব সহজে মনে রাখা যায়, এবং এটা অন পেজ এসইও ফ্রেন্ডলি।
এই পদ্ধতি কি ব্লগ পেজ স্পীডে ইফেক্ট ফেলবে?
হ্যা, আপনার ওয়েবসাইটের পেজ স্পীড পূর্বের তুলনায় একটু কমে যাবে। কারণ এখেনে জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করা হয়েছে।