আপনি কি কপিরাইট এর হাত থেকে আপনার কন্টেন্ট প্রটেক্ট করতে চাচ্ছেন?
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল করবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
আজকের আর্টিকেলে আমি সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট উভয় পদ্ধতিতেই ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল করা দেখাবো। তবে আমার মতে এই দুটি পদ্ধতির মধ্যে বেস্ট হচ্ছে সিএসএস ব্যবহার করে ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল করা।
পিওর সিএসএস ব্যবহার করা কারণে ওয়েবসাইটের স্পীড এর কোন পরিবর্তন হবে না। তবে সিএসএস পদ্ধতিতে কন্টেন্ট ১০০ ভাগ প্রটেক্ট করা যাবে না কারণ কিছু এডভান্স ইউজার কপি করতে পারেব।
ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল
নিচে উল্লেখিত দুইটি পদ্ধতির যে কোন একটি ব্যবহার করে আপনার খুব সহজেই আপনাদের ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল করতে পারবেন।
পদ্ধতি- ০১: সিএসএস ব্যবহার করে কপি পেস্ট ডিজেবল করা
ধাপ- ০১: প্রথমে আপনি যে ওয়েবসাইটে কপি পেস্ট ডিজবল করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটের ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
ধাপ- ০২: এরপর থিমে ক্লিক করবেন, এবং থিম টা ব্যাকআপ করে নিবেন। থিমে কাজ করার আগে সব সময় থিম ব্যাকআপ করে নিবেন, এতে কোথাও সমস্যা হলে ব্যাকআপ ফাইল দিয়ে ডিজাইন ও কাস্টমাইজ রিস্টোর করা যায়।
ধাপ- ০৩: থিম টা ব্যাকআপ করা পর এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন।
ধাপ- ০৪: এবার কিবোর্ড এর ctrl+f প্রেস করে সার্চ অপশন চালু করবেন, এবং ]]></b:skin> লিখে সার্চ করবেন।
ধাপ- ০৫: এখন নিচের কোডটি ডাউনলোড করে ]]></b:skin> ঠিক উপরে কোডটি বসিয়ে থিম টা আপডেট করে দিবেন।
থিম আপডেট করার সাথে সাথেই আপনার ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল হয়ে যাবে।
পদ্ধতি- ০১: জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কপি পেস্ট ডিজেবল করা
ধাপ- ০১: প্রথমে আপনি যে ওয়েবসাইটে কপি পেস্ট ডিজবল করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটের ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
ধাপ- ০২: এরপর থিমে ক্লিক করবেন, এবং থিম টা ব্যাকআপ করে নিবেন। থিমে কাজ করার আগে সব সময় থিম ব্যাকআপ করে নিবেন, এতে কোথাও সমস্যা হলে ব্যাকআপ ফাইল দিয়ে ডিজাইন ও কাস্টমাইজ রিস্টোর করা যায়।
ধাপ- ০৩: থিম টা ব্যাকআপ করা পর এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন।
ধাপ- ০৪: এবার কিবোর্ড এর ctrl+f প্রেস করে সার্চ অপশন চালু করবেন, এবং </body> লিখে সার্চ করবেন।
ধাপ- ০৫: এখন নিচের কোডটি ডাউনলোড করে </body> ঠিক উপরে কোডটি বসিয়ে থিম টা আপডেট করে দিবেন।
থিম আপডেট করার সাথে সাথেই আপনার ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল হয়ে যাবে।
ভিডিও টিউটেরিয়াল
শেষকথা
এই ছিলো ব্লগার ওয়েবসাইটে কপি পেস্ট ডিজেবল করার ২ টি সহজ পদ্ধতি। আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ব্লগিং ও ব্লগার বিষয়ে নিত্য নতুন জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।