রিডিং প্রগ্রেস বার এই পুরো কাজ টা আমারা সিএসএস ব্যবহার করবো। এখানে আমরা কোন ধরণের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো না, তাই ব্লগের স্পীড বা পারফরমেন্স এ কোন ধরণের পরিবর্তন হবে না। পিওর সিএসএস ব্যবহার করে এই রিডিং প্রগ্রেস বার এড করা হবে।
Table of Contents
ওয়েবসাইটে রিডিং প্রগ্রেস বার এর উপকারীতা কি?
রিডিং প্রগ্রেস বার এর মাধ্যমে অডিয়েন্ড বা ভিজিটর খুব সহজেই পেজ বা আর্টিকেল এর লেন্থ সম্পর্কে ধারণা পাবে, যা আপনার আর্টিকেল বা পেজ কে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এছাড়াও রিডিং প্রগ্রেস বার বাউন্স রেট বাড়াতে সহায়তা করে।
বর্তমান সময়ে অনেক ইউজার বড় আর্টিকেল পড়তে চায় না বা অনেকেই তথ্য বহুল আর্টিকেল খুজে। রিডিং প্রগ্রেস বার এড করা থাকলে অডিয়েন্স এর মধ্যে আর্টিকেলে এর ইম্প্রশন বেড়ে যায়। এবং তারা পূনরায় ওই ওয়েবসাইটে প্রবেশ এর আগ্রহ প্রকাশ করে।
ব্লগার ওয়েবসাইটে রিডিং প্রগ্রেস বার এড করবেন যেভাবে
নিচের পদ্ধতি গুলো সঠিক ভাবে অনুসরণ করে আপনারা খুব সহজেই ব্লগার ওয়েবসাইটে রিডিং প্রগ্রেস বার এড করতে পারবেন।
ধাপ- ০১: প্রথমে আপনি যে ব্লগার ওয়েবসাইটে রিডিং প্রগ্রেস বার এড করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটের ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
ধাপ- ০২: এরপর থিমে ক্লিক করবেন, এবং থিম টা ব্যাকআপ করে নিবেন। থিমে কাজ করার আগে সব সময় থিম ব্যাকআপ করে নিবেন, এতে কোথাও সমস্যা হলে ব্যাকআপ ফাইল দিয়ে ডিজাইন ও কাস্টমাইজ রিস্টোর করা যায়।
ধাপ- ০৩: থিম টা ব্যাকআপ করা পর এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন।
ধাপ- ০৪: এবার কিবোর্ড এর ctrl+f প্রেস করে সার্চ অপশন চালু করবেন, এবং </body> লিখে সার্চ করবেন।
ধাপ- ০৫: এখন নিচের জাভাস্ক্রিপ্ট কোডটি ডাউনলোড করে </body> এর ঠিক উপরে কোডটি বসিয়ে থিম টা আপডেট করে দিবেন।
ধাপ- ০৬: এবার নিচের সিএসএস কোড টি ডাউনলোড করে ]]></b:skin> এর ঠিক উপরে বসিয়ে দিবেন।
ধাপ- ০৭: এখন নিচের এইচটিএমএল কোড টি ডাউনলোড করে <body> এর ঠিক নিচে বসিয়ে দিবেন, এবং থিম টি আপডেট করে দিবেন।
ব্যাস কাজ শেষ, এভাবে আপনারা খুব সহজেই আপনার ব্লগার ওয়েবসাইটে রিডিং প্রগ্রেস বার এড করতে পারবেন। রিডিং প্রসেস বার এর কালার পরিবর্তন করতে চাইলে ধাপ- ০৬ এর সিএসএস কোড থেকে ব্যাকগ্রাউন্ড কালার কোড পরিবর্তন করে দিবেন।
এছাড়াও রিডিং প্রসেস বার এর সাইজ পরিবর্তন করতে চাইলে সিএসএস কোড এর হাইট টা পরিবর্তন করতে হবে।
You may want to read this post :
শুধুমাত্র পোস্টে রিডিং বার এড করবেন যেভাবে
উপরের পদ্ধতিতে রিডিং প্রসেস বার চালু করেল পোস্ট এর পাশাপাশি আপনার ওয়েবসাইটের পেজ গুলোতেও রিডিং প্রসেস বার চালু হয়ে যাবে। শুধু পোস্ট রিডিং বার বা পেজ থেকে রিডিং বার রিমুভ করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
উপরের ৭ টি ধাপ অনুসরণ করার কর পুনরায় কিবোর্ড এর ctrl+f প্রেস করে সার্চ অপশন চালু করবেন, এবং </body> লিখে সার্চ করবেন। এরপর নিচের এইচটিএমএল কোড টি ডাউনলোড করে </body> ট্যাগ এর ঠিক উপরে বসিয়ে থিম টি আপডেট করে দিবেন।
শেষকথা
এই ছিলো ব্লগার ওয়েবসাইটে রিডিং প্রগ্রেস বার এড নিয়ে বিস্তারিট আর্টিকেল। আশাকরি আজকের আর্টিকেল টি আপাদের ভালো লেগেছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ব্লগিং বিষয়ে নিত্য নতুন জানতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ও হ্যা, আমাদের আর্টিকেল টি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।